চিনির দাম বাড়ল | Daily AjKaler Kontho

চিনির দাম বাড়ল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১১, ২০২৩, ৪:১১ অপরাহ্ন
চিনির দাম বাড়ল

আজকালের কন্ঠ ডেস্ক : খোলা ও প্যাকেটজাত চিনির দাম খুচরা পর্যায়ে কেজিতে ১৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাণিজ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুচরা পর্যায়ে প্রতিকেজি পরিশোধিত খোলা চিনি বিক্রি হবে ১২০ টাকা, আর পরিশোধিত প্যাকেটজাত চিনি বিক্রি হবে ১২৫ টাকা কেজি।