Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ১১, ২০২৩ , ৪:১১ অপরাহ্ণ

চিনির দাম বাড়ল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : খোলা ও প্যাকেটজাত চিনির দাম খুচরা পর্যায়ে কেজিতে ১৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাণিজ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুচরা পর্যায়ে প্রতিকেজি পরিশোধিত খোলা চিনি বিক্রি হবে ১২০ টাকা, আর পরিশোধিত প্যাকেটজাত চিনি বিক্রি হবে ১২৫ টাকা কেজি।

প্রিন্ট করুন