দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ইয়াবা ও গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছেন র‌্যাব-১০ | Daily AjKaler Kontho

দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ইয়াবা ও গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছেন র‌্যাব-১০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৩, ৫:২৬ অপরাহ্ন
দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ইয়াবা ও গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছেন র‌্যাব-১০

নিজস্ব ডেস্ক : গত ০৪ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন খেজুরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৮৬২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কমল মজুমদার (৫৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক বিক্রয়ের নগদ-৭১,৪০০/- (একাত্তর হাজার চারশত) জব্দ করা হয়।

আজকালের কন্ঠ / শ্বেতা