Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৫, ২০২৩ , ৫:২৬ অপরাহ্ণ

দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ইয়াবা ও গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছেন র‌্যাব-১০

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব ডেস্ক : গত ০৪ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন খেজুরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৮৬২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কমল মজুমদার (৫৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক বিক্রয়ের নগদ-৭১,৪০০/- (একাত্তর হাজার চারশত) জব্দ করা হয়।

আজকালের কন্ঠ / শ্বেতা

প্রিন্ট করুন