আজ থেকে ৫ প্রেক্ষাগৃহে দেখা যাবে পিয়ার ‘ছিটমহল’ | Daily AjKaler Kontho

আজ থেকে ৫ প্রেক্ষাগৃহে দেখা যাবে পিয়ার ‘ছিটমহল’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২২, ২:৫৯ অপরাহ্ন
আজ থেকে ৫ প্রেক্ষাগৃহে দেখা যাবে পিয়ার ‘ছিটমহল’

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। করোনাকালের পাশাপাশি মাতৃত্বের কারণে অভিনয় অঙ্গন থেকে অনেকটা দূরে ছিলেন তিনি। তবে বিরতির আগেই বেশ কিছু কাজ শুরু করেছিলেন। এর মধ্যে রয়েছে এইচ আর হাবিব পরিচালিত ‘ছিটমহল’ সিনেমাটি, যা ১৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

জানা গেছে, ৫টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। এর মধ্যে ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), সুগন্ধ্যা (চট্টগ্রাম), শংখ (খুলনা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), বৈশাখী (রাজবাড়ী) কালুখালীতে দর্শক ছবিটি দেখতে পাবেন। সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই।

ছবিটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। তিনি বলেন, ছবিটির গল্প বেশ ভালো। পরিচালক সুনিপুণভাবে এটির কাজ করেছেন। আশা করছি, এটি দর্শকের ভালো লাগবে।

সিনেমাটির আরও যারা অভিনয় করেছেন তাদের মধ্যে রয়েছেন- মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, শিমুল খানসহ অনেকে।

নির্মাতা বলেন, এতে আমরা একটা সাবলীল জীবনের গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিকভাবে কাজটি করেছেন। তবে করোনার কারণেই ‘ছিটমহল’ মুক্তিতে দেরি হলো।