গণেশ পূজায় দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী | Daily AjKaler Kontho

গণেশ পূজায় দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
গণেশ পূজায় দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী

মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ঘনিষ্ঠ দীপক অধিকারী দেব তৃণমূল কংগ্রেস ছেড়ে সম্প্রতি ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দিয়ে তুমুল আলোচনা সৃষ্টি করেন। আর এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিজের বাসভবনে আপ্যায়ন করে সেই জল্পনার পারদ আরও চড়িয়ে দিলেন টালিউডের এ পাগলুখ্যাত অভিনেতা।

রাজনৈতিক মতাদর্শের বাইরে বেরিয়ে বরাবরই সৌজন্যের রাজনীতি করে আসছেন দেব। এখন সাবেক ভালো ‘তৃণমূল’ দেব বিজেপি ঘনিষ্ঠ এনসিপিআই সংসদ সদস্য। আর গণেশ উৎসবের আলোয় এবার একসঙ্গে ধরা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তারকা দেব।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণেশ চতুর্থী উপলক্ষ্যে দেবের আরবানার বাসভবনে সিদ্ধিদাতার বিশেষ পূজায় অতিথি হয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বাড়ির নিচে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দেবকে। শুভেন্দু অধিকারী পৌঁছাতেই খোশগল্প ও সৌজন্য বিনিময়ের ফ্রেম চোখে পড়ল সামাজিক মাধ্যমে। এখন নেটপাড়া থেকে রাজপথ— সব জায়গায় চর্চা তুঙ্গে দেব-শুভেন্দুর এই মিষ্টি কথোপকথন!

এদিন দেবের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে পূজায় পৌঁছেই এক ভিন্ন মেজাজে ধরা দেন মুখ্যমন্ত্রী সুভেন্দু। পূজামণ্ডপের সামনে দেবের কাঁধে হাত রেখে হাসিমুখে ছবি তোলেন তিনি। এরপর দেবের বাবা-মা-বোনের সঙ্গে সোফায় বসে চায়ের আড্ডায় মেতে উঠতে দেখা যায় তাকে। পাতে ছিল ভেজিটেবল চপ, পনির পসিন্দা-র মতো নানা পদ।

অভিনেতার বাবা গুরুপদ অধিকারী ও মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই আন্তরিক ও পারিবারিক মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার হতেই নেটিজেনদের মাঝে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

নিজের বাড়িতে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে ও তার এই উপস্থিতিতে আপ্লুত হয়ে সামাজিক মাধ্যমে বিশেষ একটি বার্তা শেয়ার করে নেন দেব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ দাদা আমার বাড়িতে আসার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি সবার ভালো হোক, রাজ্যের ভালো হোক।’

দেবের বাড়িতে আয়োজিত এই পূজা রাজনীতির বাইরে ব্যক্তিগত সখ্য ও সৌজন্যের ঐতিহ্য বাংলায় বরাবরই দেখে আসা। সেই সৌজন্যের মেইলবন্ধনকেই আরও একবার প্রমাণ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এ সফর এবং দেবের উষ্ণ অভ্যর্থনা টালিপাড়া ও রাজনৈতিক মহলে সৌহার্দের এক অনন্য উদাহরণ।

আজকালের কন্ঠ/আর বি