দুমকিতে ১০ পিস ইয়াবাসহ দুইজন আটক | Daily AjKaler Kontho

দুমকিতে ১০ পিস ইয়াবাসহ দুইজন আটক


নিজস্ব প্রতিনিধি(পটুয়াখালী) প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
দুমকিতে ১০ পিস ইয়াবাসহ দুইজন আটক

পটুয়াখালীর দুমকিতে অভিযান চালিয়ে ১০ পিস অবৈধ অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুমকি সাতানী এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুমকি থানার এসআই (নিরস্ত্র) মো. তাওহীদুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুমকি সাতানী এলাকার গাজী বাড়ির দরজার দক্ষিণ পাশে মোহাম্মাদিয়া জামে মসজিদের সামনে পাকা সড়ক থেকে মো. মনির হাওলাদার (৪৫) ও মো. আবু তালেব হাওলাদার (৪৩) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ পিস অবৈধ অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক মনির হাওলাদার দুমকি সাতানী এলাকার বাসিন্দা এবং আবু তালেব হাওলাদার রুপাশিয়া এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় ৭ সেপ্টেম্বর দুমকি থানায় এফআইআর নং-০৭ দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলাটি করা হয়েছে বলেও জানান তিনি।

আজকালের কন্ঠ/আর বি