পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যু | Daily AjKaler Kontho

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যু


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যু

সাতক্ষীরা–খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা থানার শাগদাহ এলাকায় বাস চাপায় আব্দুল মাজেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল মাজেদ সাতক্ষীরার বিনেরপোতা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মাজেদ শাগদাহ এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী দ্রুতগতির ‘সৌদিয়া পরিবহন’-এর একটি বাস তাকে সরাসরি সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারাত্মক আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে সেটিকে আটক করতে সক্ষম হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আজকালের কন্ঠ/আর বি