সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি | Daily AjKaler Kontho

সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

সোনালী ব্যাংক পিএলসি ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার মো. শরিয়ত উল্লাহ এবং ইবনে সিনা ট্রাস্টের পক্ষে এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সলিম উল্লাহ, ইবনে সিনা ডায়াগনস্টিক দয়াগঞ্জ শাখার ডিজিএম ও অ্যাডমিন ইনচার্জ সৈয়দ ইকবাল হোসেন, ট্রাস্টের করপোরেট রিজিওনাল ইনচার্জ (বিজনেস ডেভেলপমেন্ট) মোহাম্মদ মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চুক্তির আওতায় সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা ইবনে সিনা ট্রাস্টের যেকোনো শাখায় কর্পোরেট স্বাস্থ্যসেবা ও বিশেষ ছাড় সুবিধা ভোগ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আজকালের কন্ঠ/আর বি