
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দিনাজপুর শহরের মহারাজা স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি ফলজ (নারিকেল) গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক ইসমাইল খান জনস, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন, সদস্য সচিব সাইফুল আজম সোহেল, যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম তাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবনসহ জেলা, পৌর ও বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এসময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ কর্মসূচির ধারাবাহিকতায় জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :