আত্রাই নদীতে শতবর্ষী বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে গ্রামবাসী ও ফায়ার সার্ভিস | Daily AjKaler Kontho

আত্রাই নদীতে শতবর্ষী বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে গ্রামবাসী ও ফায়ার সার্ভিস


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
আত্রাই নদীতে শতবর্ষী বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে গ্রামবাসী ও ফায়ার সার্ভিস

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চকবিষ্টপুর এলাকায় আত্রাই নদীতে এক শতবর্ষী বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ঘটনাটি ঘটার পরপরই স্থানীয় গ্রামবাসী নদীতে ব্যাপকভাবে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বৃদ্ধার কোনো সন্ধান মেলেনি। গ্রামবাসী, ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

আজকালের কন্ঠ/আর বি