Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৪, ২০২৬ , ৭:২৫ অপরাহ্ণ

আত্রাই নদীতে শতবর্ষী বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে গ্রামবাসী ও ফায়ার সার্ভিস

লেখকঃ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চকবিষ্টপুর এলাকায় আত্রাই নদীতে এক শতবর্ষী বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ঘটনাটি ঘটার পরপরই স্থানীয় গ্রামবাসী নদীতে ব্যাপকভাবে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বৃদ্ধার কোনো সন্ধান মেলেনি। গ্রামবাসী, ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন