চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি হাসপাতালের সেবার মানও পরিদর্শন করলেন হুইপ নিজান | Daily AjKaler Kontho

চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি হাসপাতালের সেবার মানও পরিদর্শন করলেন হুইপ নিজান


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি হাসপাতালের সেবার মানও পরিদর্শন করলেন হুইপ নিজান

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান মঙ্গলবার রামগতি উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় তিনি নিজের হাতের এক্স-রে করিয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা নেন।

চিকিৎসাসেবা গ্রহণের পর তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ, হাসপাতালের পরিবেশ ও সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা, রোগীদের প্রতি আন্তরিক আচরণ নিশ্চিত করা এবং সরকারি হাসপাতালের সেবাকে আরও জনবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সরকারি হাসপাতালের সেবা নিজে গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করার এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। অনেকের মতে, একজন জনপ্রতিনিধির এ ধরনের উদ্যোগ সরকারি স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার জন্য সহজলভ্য, মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যাশাই ব্যক্ত করেন উপস্থিতরা।

আজকালের কন্ঠ/আর বি