দিনাজপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি | Daily AjKaler Kontho

দিনাজপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি


মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
দিনাজপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি

দিনাজপুরে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৭মে) বিকালে দিনাজপুর শহরের একাডেমি স্কুল থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে মর্ডান মোড়, বিএনপি’র প্রধান কার্যালয় এবং লিলি মোড় হয়ে সদর হাসপাতাল মোরে গিয়ে অবস্থান নেয়।

এ সময় বক্তারা বলেন দুর্দিনে যারা জুলুম নির্যাতনের শিকার হয়ে , ঘাত, প্রতিঘাত সহ্য করে ছাত্রদল করে এসেছে, তাদের কি কোন যোগ্যতা নাই? কমিটিতে থাকার মত। পূর্বের কমিটির সাথে কোন সমন্বয় না করেই একক সিদ্ধান্তে কমিটি বাস্তবায়ন কতটুকু আইন ও যুক্তিসঙ্গত? যতদিন পর্যন্ত আমাদের এই দাবি প্রধানমন্ত্রীর দপ্তর অব্দি না পৌঁছাবে এবং নতুন কমিটি বাতিল করে, পূর্বের কমিটির সাথে সমন্বয় করে পুনরায় কমিটি ঘোষণা না করবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের সাবেক ছাত্র নেতা মুনতাছির মিনার, জেলা ছাত্রদলের কর্মী এবং জেলা ছাত্রদলের একজন আহবায়ক প্রার্থী শাহ নেওয়াজ হ্যাপি, পৌর ছাত্রদলের সদস্য সচিব শোয়ানুর রহমান শোহান, ১ নং সদস্য প্রমি, জেলা ছাত্রদলের প্রার্থী শাওন সরকারসহ আরো অনেকে।

মানববন্ধন কর্মসূচি টি সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নুর ইসলাম।

আজকালের কন্ঠ/আর বি