
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসায় মালিকিয়া ছাত্র সংসদের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য নবীন বরণ ২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ নূরুল মুত্তাক্বীন জুনাইদ, মুফতি শামছুল ইসলাম লিয়াকত, তোয়াবুর রহমান তবারক, ফয়জুর রহমান চৌধুরী ফুল, আব্দুল আহাদ, মাদরাসার ভারপ্রাপ্ত সভাপতি টিপু সুলতান চৌধুরী, আতিকুর রহমান চৌধুরী কামরান, হাফিজ আব্দুল মুহিত, আনোয়ার খান, মিতুল খান এবং এহিয়া আহমদ রাফি প্রমুখ।
অনুষ্ঠানে মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা এবং এলাকার বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর হামদ-নাত পরিবেশন, ইসলামিক শিক্ষা বিষয়ক বিভিন্ন উপস্থাপনা এবং আরবি ভাষায় বক্তব্য প্রদান করা হয়, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল নবীন শিক্ষার্থীদের বরণ। এ সময় প্রবীণ ছাত্ররা নবীন ছাত্রদের মেসওয়াক প্রদান করে তাদের বরণ করে নেন, যা ছিল এক ব্যতিক্রমী ও শিক্ষণীয় আয়োজন।
মাদরাসার মুহতামীম মাওলানা আব্দুল হাফিজ স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিকিয়া ছাত্র সংসদের সভাপতি মাওলানা নজরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ আল মিজান।
বক্তারা নবীন শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান। তারা বলেন, আদর্শ শিক্ষাই একজন শিক্ষার্থীর সফল জীবনের ভিত্তি।
উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নবীন বরণ ২০২৬ অনুষ্ঠান নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :