সৌদিআরবে মারা যাওয়ার ২০ দিন পর মাদারীপুরের যুবক সোবাহান খাঁ’র লাশ পেল পরিবার | Daily AjKaler Kontho

সৌদিআরবে মারা যাওয়ার ২০ দিন পর মাদারীপুরের যুবক সোবাহান খাঁ’র লাশ পেল পরিবার


এস এম তানবীর ,মাদারীপুর প্রতিনিধি : প্রকাশের সময় : মে ১, ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ন
সৌদিআরবে মারা যাওয়ার ২০ দিন পর মাদারীপুরের যুবক সোবাহান খাঁ’র লাশ পেল পরিবার

ধারদেনা করে ডাসার উপজেলার দালাল নান্নু হাজীর মাধ্যমে প্রায় ৬ লাখ টাকা খরচ করে ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদিআরব পাড়ি জমান সোবাহান। এরপর গত ৭ এপ্রিল সৌদির রিয়াদের একটি নির্মানাধীন ভবনে কাজ করছিলেন ২৯ বছর বয়সী যুবক। কাজ চলাকালীন সময় এ সময় অসাবধানবশত নির্মানাধীন লিফটের মধ্যে পড়ে মাথায় গুরুতর আঘা-ত পায় সে।

অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রিয়াদের নাছিম ব্র্যাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল মৃত্যু হলেও পরদিন রাতে খবর পায় পরিবার। তার মৃ- ত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন নিহ- তের পরিবার।

সৌদিআরবে নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে নি- হ-ত বাংলাদেশি যুবকের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সোবাহান খাঁ’কে। তিনি ওই এলাকার ইউসুফ খাঁ’র ছেলে।

এর আগে ভোরে নিহতের লাশ একটি বিমানে সৌদি থেকে নিয়ে হয় রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। পরে মরদেহটি পৌঁছায় গ্রামের বাড়ি। কান্নায় ভেঙ্গে পড়েন স্বজন ও পাড়া প্রতিবেশি।

আজকালের কন্ঠ/আর এস