ইসরাইলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত | Daily AjKaler Kontho

ইসরাইলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
ইসরাইলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

ইসরাইলি বিমান হামলায় নিজেদের এক শীর্ষ কমান্ডারের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। সংগঠনটির পক্ষ থেকে ঘটনাটিকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ হিসেবে নিন্দা জানানো হয়েছে।

আল-কাসসাম ব্রিগেডের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, রাফাহ ব্রিগেডের কমান্ডার নায়েল আতিয়াহ মুহাম্মদ আবু ওবেইদ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসরাইলি হামলায় নিহত হন।

বিবৃতিতে বলা হয়, ১৯৯৩ সালে আল-কাসসাম ব্রিগেডে যোগ দেওয়া আবু ওবেইদ অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, দখলদারিত্ব থেকে মুক্তির লড়াইয়ে দেশের মানুষের সঙ্গে তার রক্তও ঝরেছে। এই সংগ্রাম হয় চূড়ান্ত বিজয়, না হয় শাহাদাতের পথ।

সূত্র: আল-জাজিরা

আজকালের কন্ঠ/আর বি