
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসন ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে নির্মিত স্ট্যান্ডটির উদ্বোধন উপলক্ষে রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোনাবাড়ী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাছুম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য আমজাদ হোসেন জুয়েল।
ট্রাক স্ট্যান্ডের ইজারাদার মোঃ তৌহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাক-কভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মজিদ মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ আরিফ ও কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি’র ওলামা দলের সভাপতি মোঃ শিহাব উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়াজী, থানা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রুবেল মিয়া ও সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।
ইজারাদার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, “গাজীপুর সিটি কর্পোরেশন থেকে বৈধ ইজারা নিয়ে আমি নিজস্ব অর্থায়নে ২টি গেইট নির্মাণ করেছি। আমার মূল লক্ষ্য হলো কোনাবাড়ী এলাকার ট্রাক-কভার্ডভ্যানের জন্য একটি সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থা গড়ে তোলা এবং সড়কে যানজট কমানো।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কোনাবাড়ী বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় অবৈধ ট্রাক পার্কিংয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হতো। এই ট্রাক স্ট্যান্ড চালু হওয়ার মাধ্যমে সেই সমস্যা অনেকাংশে লাঘব হবে এবং পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :