জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: আর এইচ রুমেল এর মতবিনিময় | Daily AjKaler Kontho

জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: আর এইচ রুমেল এর মতবিনিময়


জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ: আর এইচ রুমেল এর মতবিনিময়

জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার জনাব মোঃ কায়সার কামাল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবীদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আর এইচ রুমেল। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সৈয়দ এডভোকেট এনায়েতুর রহমান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

জানা যায়, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক চর্চার বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা এবং রাষ্ট্রের অগ্রযাত্রায় সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

ডেপুটি স্পিকার মোঃ কায়সার কামাল অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং গঠনমূলক সংলাপ অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এ সময় আর এইচ রুমেল বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় রাখা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে দেশের কল্যাণে গঠনমূলক আলোচনা ও সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা প্রত্যাশা করেন। সৈয়দ এডভোকেট এনায়েতুর রহমানও এ সময় দেশের আইন-শৃঙ্খলা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি শক্তিশালী ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আইন ও ন্যায়বিচারের সঠিক প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবেশ আরও সুস্থ ও গতিশীল হবে।

আজকালের কন্ঠ/আর বি