সাতক্ষীরা সীমান্তে তেতাল্লিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ : বিজিবি | Daily AjKaler Kontho

সাতক্ষীরা সীমান্তে তেতাল্লিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ : বিজিবি


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
সাতক্ষীরা সীমান্তে তেতাল্লিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ : বিজিবি

অদ্য ১৯ মার্চ ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কুশখালী, মাদরা ও চান্দুরিয়া বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মাদক তৈরীর ২০ বোতল কেমিক্যাল (AFINE CHEMECAL DRAC-২৫ এমএল) ও ঔষধ আটক করে।

কুশখালী বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৯/৪ এস ও ১২/৩ এস হতে আনুমানিক ০১ কিঃমিঃ ও ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন গোজালির মোড় ও শ্মশান ঘাট নামক স্থান হতে ৪০,৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় মাদক তৈরীর ২০ বোতল কেমিক্যাল (AFINE CHEMECAL DRAC-২৫ এমএল) ও ঔষধ আটক করে।

চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দুরিয়া নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এ ব্যাপারে উপরোক্ত মাদকদ্রব্য সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

এছাড়াও, মাদরা বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ০৯ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। আভিযানিক দল সর্বমোট=৪২,৮০,০০০/-(বিয়াল্লিশ লক্ষ আশি হাজার) টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর এস/এ