
অদ্য ১০ মার্চ ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ঔষধ, শাড়ি ও সাবান আটক করে।
তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নটিজঙ্গল নামক স্থান হতে ২১,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থান হতে ২,১০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়া মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১০ ও ১১ আরবি হতে আনুমানিক ১০০ ও ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা মাঠ ও রাজপুর মাঠ নামক স্থান হতে ১,৪৬,৮২৫/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও সাবান আটক করে।
আভিযানিক দল সর্বমোট=৩,৭৭,৮২৫/-(তিন লক্ষ সাতাত্তর হাজার আটশত পঁচিশ) টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
আজকালের কন্ঠ/ আর এস/এ
আপনার মতামত লিখুন :