ইরানের আরও নেতাদের ‘টার্গেট’ করা হয়েছে: ট্রাম্প | Daily AjKaler Kontho

ইরানের আরও নেতাদের ‘টার্গেট’ করা হয়েছে: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
ইরানের আরও নেতাদের ‘টার্গেট’ করা হয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আজ ইরানে খুব কঠোরভাবে হামলা করা হবে।’ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ হুঁশিয়ারি করেন।

পোস্টে তিনি সতর্ক করে আরও বলেন, ইরানের আরও কয়েকজন কর্মকর্তা হামলার লক্ষ্যবস্তু হতে পারেন।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকতদের সঙ্গে কথা বলার পরই ট্রাম্পের এই এই সতর্কবার্তা আসলো। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে জানান,ইরানের সঙ্গে আলোচনায় বসার কোনো ইচ্ছা তার নেই।

তিনি ইঙ্গিত দেন, ইরানের যুদ্ধ তখনই শেষ হবে যখন তেহরানের সামরিক শক্তি আর কার্যকর থাকবে না বা দেশটির বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকবে না।

এছাড়াও, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী মোতায়েন করার সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি।

আজকালের কন্ঠ/আর বি