চার বারের এমপি ও সাবেক উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হুইপ করায় নাটোরে মিষ্টি বিতরণ | Daily AjKaler Kontho

চার বারের এমপি ও সাবেক উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হুইপ করায় নাটোরে মিষ্টি বিতরণ


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
চার বারের এমপি ও সাবেক উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হুইপ করায় নাটোরে মিষ্টি বিতরণ

বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ৪বারের এমপি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জাতীয় সংসদের হুইপ করায় নাটোরে মিষ্টি বিতরণ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

আজ ২মার্চ রাষ্ট্রপতির সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হুইপ করে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এই খবর নাটোরে পৌঁছালে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। সন্ধ্যায় ইফতারের পর নাটোর স্টেশন বাজার এলাকায় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। জেলা বিএনপি’র সদস্য নাসিম উদ্দিন নাসিম এই মিষ্টি বিতরণের উদ্বোধন করেন। এছাড়াও নাটোর শহরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। হুইপ হওয়ার খবরে তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়।

আজকালের কন্ঠ/আর বি