জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামীম তালুকদার বিজয়ী | Daily AjKaler Kontho

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামীম তালুকদার বিজয়ী


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামীম তালুকদার বিজয়ী

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ১ লাখ ৪৬ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আউয়াল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৪৪ হাজার ১৬১ ভোট পেয়েছেন। এ আসনে ৮৮টি ভোটকেন্দ্রে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ‌। ৮৮ কেন্দ্রেই ধানের শীষ প্রতীক বিজয়ী হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাসনিমুজ্জামান বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম ১ লাখ ৪৬ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি