মোহনগঞ্জে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসলে সবার জন্য সমঅধিকার থাকবে | Daily AjKaler Kontho

মোহনগঞ্জে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসলে সবার জন্য সমঅধিকার থাকবে


সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
মোহনগঞ্জে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসলে সবার জন্য সমঅধিকার থাকবে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটি এম মাছুম বলেছেন, জনগণ যদি জামায়াতে ইসলামীকে ভোটি দিয়ে ক্ষমতায় আনে, তাহলে সঠিক আইনের শাসন কায়েম করা হবে। যেখানে আমির-ফকির সবার জন্য এক বিচার থাকবে। আইন তার নিজের গতিতে চলবে। কোনো শাসকের আঙুলের হেলানীতে আইন এদিক সেদিক হবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার জেলার মোহনগঞ্জ পৌরশহরের শহীদ আলী উছমান শিশু পার্কে এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা এটি এম মাছুম বলেন, দেশে চার কোটি যুবক বেকার, তাদের হাতে কোনো কাজ বা চাকরি নেই। এই অবস্থায় একটি দল তাদের হাতে কার্ড তুলে দিতে চায়। ওই কার্ড দিয়ে নাকি দুই হাজার টাকা পাবে, কেউ বলে ১০ হাজার টাকা পাবে। আবার কেউ বলে ৫০ হাজার বা এল লাখ টাকা পাবে। এই কার্ডের আসল হকিকত কি আমাদের বুঝে আসছে না। আমরা আমাদের যুবকদের এই ধরনের কার্ড হাতে দিয়ে ভিক্ষার জন্য হাত পাততে দিতে পারি না। আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়তে চাই। দেশে বিদেশে তাদের কর্মের ব্যবস্থা করে দিতে চাই।
জামায়াত নেতা এটি এম মাছুম বলেন, আমরা ক্ষমতায় গেলে নিজেরা দুর্নীতি করব না। কাউকে দুর্নীতি করতেও দেব না।

সভায় রাকসু ভিপি মোস্তাকুর রহমান বলেন, আমরা পরীক্ষিত, বিগত সময়ে মন্ত্রী সভায় আমাদের দুইজন মন্ত্রী ছিলেন। অন্য সব মন্ত্রীর দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে। আমাদের ওই দুইজনের কারো একটি কানা কড়ি দুর্নীতি পাওয়া যায়নি। একটি দল জনগণের সাথে কোনো যোগাযোগ নাই, ভোটের জন্য সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করছে, কেন্দ্র দখল করে জয়ী হওয়ার জন্য। জয় কোনো সন্ত্রাসীর হাতে নেই, জয় আল্লাহর হাতে। কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে রুখে দেওয়া হবে।

সভায় আরও বক্তব্য দেন- দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, রাকসু ভিপি মোস্তাকুর রহমান, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার, এনসিপির কেন্দ্রীয় সংগঠন সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ, জেলা জামায়াতের আমির মাওলানা সাদেক আহম্মাদ হারিছ প্রমুখ। এছাড়া জামায়াত, এনসিপি, খেলাফত মজলিশসহ শরিক দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ।

আজকালের কন্ঠ/আর বি