ইক্বরানগরী মাদানীয়া ইসলামিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী, ক্রেস্ট প্রদান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ইক্বরানগরী মাদানীয়া ইসলামিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী, ক্রেস্ট প্রদান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত


শাহ সাহিদ উদ্দিন , কুমিল্লা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৬:০১ অপরাহ্ন
ইক্বরানগরী মাদানীয়া ইসলামিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী, ক্রেস্ট প্রদান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লা দেবিদ্বার উপজেলার পৌরসভা ৮নং ওয়ার্ডের ইক্বরানগরী মাদানীয়া ইসলামিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী ও ক্রেস্ট প্রদান এবং বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

শহিদুল্লাহ নাঈম ও দ্বীন মোহাম্মদ দিদারের সঞ্চালনায় এবং শায়েখ রফিকুল্লাহ সাদী আল-আযহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সাংবাদিক রুস্তম খান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোতাওয়াল্লি ইসমাইল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মেসবাহ উদ্দিন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন আওলাদ হোসাইন মুরাদি ও মাসুম বিল্লাহ রসুলপুরি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী আহম্মেদ মাস্টার, পৈলম খান, আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক রুস্তম খান বলেন,“হাফেজে কোরআনরা সমাজের সম্পদ। কোরআনের আলোয় জীবন গড়ে তুললে ব্যক্তি, পরিবার ও সমাজ আলোকিত হয়। এ ধরনের আয়োজন কোরআন শিক্ষায় শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।”

অনুষ্ঠান শেষে দামামা ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান ও সভাপতি শায়েখ রফিকুল্লাহ সাদী আল-আযহারী বলেন,“হাফেজ ছাত্রদের সম্মাননা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। কোরআনের খেদমতে যারা জীবন উৎসর্গ করছে, আল্লাহ তায়ালা তাদের দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন।”
শেষে হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী ও ক্রেস্ট প্রদান করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকালের কন্ঠ/ আর এস/এস