বিবাহবার্ষিকীতে নতুন লুকে রোজা | Daily AjKaler Kontho

বিবাহবার্ষিকীতে নতুন লুকে রোজা


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
বিবাহবার্ষিকীতে নতুন লুকে রোজা

সম্প্রতি নতুন লুকে ধরা দিয়েছেন তাহসান খানের স্ত্রী রোজা আহমেদ।মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে চমকে দিয়েছিলেন সংগীতশিল্পী তাহসান খান। ইতোমধ্যে কেটে গেছে তাদের এক বছরের দাম্পত্য। বিবাহবার্ষিকীতে রোজার নতুন লুক চমকে দিল নেটিজেনদের।

রোজা আহমেদ এদিন ঝকমকে কর্সেট গাউনে ধরা দেন; যেখানে তাকে গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা যায়। সাধারণত পার্টি, রিসেপশন বা রেড-কার্পেট টাইপ ড্রেস হিসেবে ব্যবহৃত হয়।

সামাজিক মাধ্যমে পোস্ট করা একাধিক ছবিতে দেখা যায় বিশাল লিলি ফুল ও মোমবাতিতে সেজেছে রোজা-তাহসানের অ্যানিভার্সারি কেক। সাদা ক্রিমে ঢাকা এই কেকের পাশাপাশি ছিল একটি সুন্দর গোলাপের তোড়া।

আজকালের কন্ঠ / আর এস/