আলীকদমে জামায়াত ইসলামীর নয়াপাড়া ইউনিয়ন নির্বাচনী কার্যালয় উদ্ভোধন | Daily AjKaler Kontho

আলীকদমে জামায়াত ইসলামীর নয়াপাড়া ইউনিয়ন নির্বাচনী কার্যালয় উদ্ভোধন


মো.জয়নাল আবেদীন, বান্দরবান জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
আলীকদমে জামায়াত ইসলামীর নয়াপাড়া ইউনিয়ন নির্বাচনী কার্যালয় উদ্ভোধন

আলীকদম উপজেলাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন নির্বাচনী কার্যালয় অফিস উদ্বোধন করা হয়েছে। ২৬ ডিসেম্বর (শুক্রবার) রাত ৮ ঘটিকায় নয়াপাড়া পরিষদ স্থল এলাকায় উপজেলা আমীর মাওলানা মাশুক এলাহি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই দলীয় নির্বাচনী কার্যালয় অফিসটি উদ্বোধক করা হয়।

জামায়াত ইসলামীর ইউনিয়ন সভাপতি মুরাদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী হাফেজ রহমত উল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলীকদম উপজেলার আমীর মাওলানা মাশুক এলাহি।

এসময় বক্তব্য রাখেন” লামা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মো. শোয়াইবুল ইসলাম। উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হক। উপজেলার বায়তুলমাল সম্পাদক মো. মাহমুদুল হক। উপজেলা অফিস সম্পাদক মো. আবু সুফিয়ান। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মো. হৃদয় চৌধুরী। নয়াপাড়া ইউনিয়ন উলামা বিভাগ এর সভাপতি মাওলানা ছলিম উল্লাহ। সদর ইউনিয়ন সেক্রেটারী মো. আবু সিদ্দিক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল ইসলাম রাজু। সদর ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক মো. হাফেজ ইউনুস। ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক মো. সৈয়দ আমিন। জামায়াত নেতা ইউনুস আলী, আব্দুর রশিদ, নুরুচ্চাফা, রেজাউল করিম বাদল প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন” আপনারা যেমন ছোট একটা মসজিদের ইমাম নির্বাচনের সময় ইমামের সবদিক যাচাই বাচাই করেন ঠিক তেমনি একজন সংসদ সদস্য যিনি আপনার আমার সকলের প্রতিনিধিত্ব করবেন তাকে বাচাইয়ের ক্ষেত্রে তার চেয়েও বেশি যাচাই বাচাই করতে হবে তাই আমাদেরকে নেতা নির্বাচনের সময় প্রাথীর আমানত দারিতা, সৎ ও চরিত্রবাকে নির্বাচিত করতে হবে আমরা ভুল করেও অসৎ, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের নির্বাচিত করবোনা এবং আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তার কোনো ভিত্তি নেই।

আজকালের কন্ঠ/আর বি