মধ্যনগরে জলুষা নূরে মদিনা মাদ্রাসা প্রাঙ্গণে জলুষা গ্রামবাসীর মুর্দেগানের ঈসলে সওয়াব উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় | Daily AjKaler Kontho

মধ্যনগরে জলুষা নূরে মদিনা মাদ্রাসা প্রাঙ্গণে জলুষা গ্রামবাসীর মুর্দেগানের ঈসলে সওয়াব উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
মধ্যনগরে জলুষা নূরে মদিনা মাদ্রাসা প্রাঙ্গণে জলুষা গ্রামবাসীর মুর্দেগানের ঈসলে সওয়াব উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

সুনামগঞ্জের মধ্যনগরে জলুষা নূরে মদিনা মাদ্রাসা প্রাঙ্গণে জলুষা গ্রামবাসীর মুর্দেগানের ঈসলে সওয়াব উপলক্ষে একটি বিশেষ দোয়া মাহফিল ১৩/১২/২৫ ইং সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব, মধ্যনগর। বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম সাহেব, ইমাম মধ্যনগর থানা জামে মসজিদ, মাওলানা নূর হোসাইন শিক্ষক জলুষা নূরে মদিনা মাদ্রাসা, মাওলানা নূর উদ্দিন, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আমির হামজা, মাওলানা রুম্মান আহম্মদ, মাওলানা আলী হায়দার ইমাম আমজোড়া জামে মসজিদ, মাওলানা আব্দুল্লাহ, হাফিজ সফিক, মাওলানা আলী হোসেন, মাওলানা সাগর,দুগনুই।

মাহফিল পরিচালনা করেন মাওলানা ওয়াসিম শিক্ষক জলুষা নূরে মদিনা মাদ্রাসা এবং নূরুজ্জামান সভাপতি জনতা বাজার,ওয়াজ উদ্দিন, আনোয়ার হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উলামা তলাবাহ জলুষা ঐক্য পরিষদ। মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেবের বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি