
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এই প্রতিপাদ্যে বিএনপির মনোনীত নেত্রকোণা-২ ( সদর ও বারহাট্রা) আসনের প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের উদ্যোগে তার নির্বাচনী এলাকার বেকার তরুণ- তরুণীদের জন্য ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ হয়েছে। আজ ২৯ নভেম্বর শনিবার সকালে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তেনে তিনব্যাপী এই প্রশিক্ষণ হয়। এতে নেত্রকোণা সদর ও বারহাট্রা উপজেলা থেকে ছয় শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন।
কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন এবং সফল হবেন সহজে ফেসবুক থেকে উপার্জনের পুরো গাইডলাইন- কন্টেন্ট তৈরির টিপস ও ট্রিকস
বিভিন্ন ধরণের Al টুলসের ব্যবহার কিভাবে SME উদ্যোক্তা হবেন কিভাবে শূন্য টাকায় নিজের ব্যবসা দাঁড় করাবেন তা ছিল প্রশিক্ষণের মুর বিষয়।
সকাল থেকে দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন,তিন জন প্রশিক্ষক।
এই আয়োজন থেকে ডিজিটাল প্লাটফর্মে আয়ের জন্যে নিজেদের গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে বলেছেন প্রশিক্ষণার্থীরা।
আযোজক জেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী বলেছেন, এলাকার বেকার সমস্যা দুরীকরণ, তরুণ- তরুণীদের ডিজিটাল প্লাটফর্মে দক্ষ করে নতুন বাংলাদেশ গড়ায় এ ধরণের আরো পদক্ষেপ নেয়া হবে।
আপনার মতামত লিখুন :