বহিষ্কারাদেশ প্রত্যাহারে আব্দুল আউয়াল মিছবাহকে ফুল দিয়ে বরণ করলেন সিলেট বিভাগীয় নেতা মিফতাহ সিদ্দিকী | Daily AjKaler Kontho

বহিষ্কারাদেশ প্রত্যাহারে আব্দুল আউয়াল মিছবাহকে ফুল দিয়ে বরণ করলেন সিলেট বিভাগীয় নেতা মিফতাহ সিদ্দিকী


মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ৬:৩০ অপরাহ্ন
বহিষ্কারাদেশ প্রত্যাহারে আব্দুল আউয়াল মিছবাহকে ফুল দিয়ে বরণ করলেন সিলেট বিভাগীয় নেতা মিফতাহ সিদ্দিকী

২০২৪ সালের উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশ নেওয়ার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হয়েছিলেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং সিলেট মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি তার প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করেছে। পুনর্বহালের পর তিনি সিলেটে পৌঁছালে কেন্দ্রীয় বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জননেতা মিফতাহ সিদ্দিকী ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমান শাকিল, সিলেট মদন মোহন কলেজের শিক্ষক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, চৌধুরী খালেদ আকবর, বেলাল আহমদ, মিফতাহ উল কবির মিফতাহ, মহানগর তাতীদল নেতা রায়হাদ বক্স রাক্কু, বিএনপি নেতা আসাদুল ইসলাম আসাদ, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি. এম. আজম, মহানগর বিএনপি নেতা নাহিদ আহমদ ও ফজলুল করিম এনামসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

ঢাকায় অবস্থান শেষে বুধবার সন্ধ্যায় সিলেটে পৌঁছালে মিফতাহ সিদ্দিকী সংগঠনের চলমান পরিস্থিতি, সাংগঠনিক করণীয় এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মিছবাহকে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

পুনর্বহাল প্রসঙ্গে আব্দুল আউয়াল মিছবাহ বলেন, দলের প্রতি আমার বিশ্বাস, আস্থা ও কমিটমেন্ট সবসময় অটুট ছিল। আমাকে দলে পুনর্বহাল করে সিলেট বিভাগের ক্লীন ইমেজের নেতা মিফতাহ সিদ্দিকী ভাই যে সম্মান দিয়েছেন, তার জন্য উনাকে, উপস্থিত নেতৃবৃন্দকে এবং কেন্দ্রীয় থেকে জেলা পর্যায়ের সকল নেতাকে আন্তরিক ধন্যবাদ জানাই। দল, দেশ ও মানুষের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।

আজকালের কন্ঠ/আর বি