
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ধোবাউড়া উপজেলা, হালুয়াঘাট উপজেলা ও হালুয়াঘাট পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ধোবাউড়া ও হালুয়াঘাটের বিভিন্ন স্থানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় মসজিদ ও মিলনায়তনে আয়োজিত এসব মাহফিলে দলীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন। মাহফিল পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ও হাফেজগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁকে পর্যাপ্ত উন্নত চিকিৎসা প্রদান ও মুক্ত পরিবেশে সুস্থতার সুযোগ করে দেওয়া সময়ের দাবি। দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী হিসেবে তাঁর সুস্থতা কামনা করছেন কোটি মানুষ।
এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। দোয়া মাহফিলে বিএনপির উপজেলা ও পৌর নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের ধৈর্য, ঐক্য ও আন্দোলনের প্রতি অঙ্গীকার বজায় রাখার আহ্বান জানান।
দোয়া মাহফিল শেষে এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :