বাউফলে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শুরু করলেন কৃষিবিদ মিজানুর রহমান লিটু | Daily AjKaler Kontho

বাউফলে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শুরু করলেন কৃষিবিদ মিজানুর রহমান লিটু


মোঃ আলী আশরাফ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন
বাউফলে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শুরু করলেন কৃষিবিদ মিজানুর রহমান লিটু

পটুয়াখালীর বাউফলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় বাউফল পৌরসভার কাগজির পোল এলাকা থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ এ কে এম মিজানুর রহমান লিটু।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা কৃষক দলের সদস্যসচিব মোহাম্মদ সোহেল আকনসহ উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতারা এবং অঙ্গ–সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এ কার্যক্রমে অংশ নেন।

কাগজির পোল থেকে শুরু হয়ে গোলাবাড়ি ও বাজার রোড ঘুরে লিফলেট বিতরণ শেষে বাউফল উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিবিদ মিজানুর রহমান লিটু বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রাখুন, তারেক রহমানের প্রতি আস্থা রাখুন।

ইনশাআল্লাহ বিএনপি দেশের কল্যাণে কাজ করে যাবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজকালের কন্ঠ/আর বি