সাতক্ষীরা বাস টার্মিনালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে পথচারীদের মাঝে খাবার বিতরণ | Daily AjKaler Kontho

সাতক্ষীরা বাস টার্মিনালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে পথচারীদের মাঝে খাবার বিতরণ


সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
সাতক্ষীরা বাস টার্মিনালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে পথচারীদের মাঝে খাবার বিতরণ

সাতক্ষীরা বাস টার্মিনাল অঞ্চলে ,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা সদর ও পৌর যুবদলের উদ্যোগে, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন ।

সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক ও পৌর কমিশনার গরিবের বন্ধু ,পরোপকারী ও সমাজসেবক আইনুল ইসলাম নান্টা ।

এসময় তিনি সাতক্ষীরা বাসি উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় এনে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন, এবং তৃণমূলের নেতাকর্মীদেরও তিনি আহ্বান জানান সৎ কাজে লিপ্ত এবং অসৎ কাজ থেকে দূরে থেকে অসৎ কাজের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান, তিনি দেশের জনগণের কাছে দোওয়া চেয়েছেন সময় এ সময় BNP বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি