রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৭:৫০ অপরাহ্ন
রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৮ অক্টোবর) নওগাঁর রাণীনগরে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন । এদিন রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন এর নেতৃত্বে রাণীনগর উপজেলা যুবদল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সকালবেলা রাণীনগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনের গোলচত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আনন্দ মিছিলে রাণীনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। বিভিন্ন স্লোগান ও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে রালি শেষে রানীনগর উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মাছের পোনা অবমুক্তকরণ ও রাণীনগর উপজেলা সদরের পানি নিষ্কাশনের বিভিন্ন নালা পরিষ্কারের মধ্যদিয়ে গৃহীত কর্মসূচির সামাপ্তি ঘোষণা করা হয়।

‎এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এচাহক আলী, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম (রেজু), রাণীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারব হোসেন, রাণীনগর উপজেলা বিএনপি’র সিনিয়র সাংগঠনিক সম্পাদক মেজবা উল হক লিটন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম-আহবায়ক সিরাজ এ আলম, যুগ্ম-আহবায়ক ফরহাদ আলী মন্ডল, রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদুল হাসান বেলাল, সিনিয়র যুগ্ম-আহবায়ক আশিক মাহমুদ, যুগ্ম-আহবায়ক মিঠুন, রাণীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান নওশাদ সহ শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল, জিয়া সৈনিক দল ও আরও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি