মানুষের ভোটাধীকার কেরে নেয়া খুনি হাসিনার গনতন্রকে ধবংস করেছে, তার বিচার হবে এই বাংলার মাটিতে: আব্দুল খালেক | Daily AjKaler Kontho

মানুষের ভোটাধীকার কেরে নেয়া খুনি হাসিনার গনতন্রকে ধবংস করেছে, তার বিচার হবে এই বাংলার মাটিতে: আব্দুল খালেক


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
মানুষের ভোটাধীকার কেরে নেয়া খুনি হাসিনার গনতন্রকে ধবংস করেছে, তার বিচার হবে এই বাংলার মাটিতে: আব্দুল খালেক

খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা তিন তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে, এবং দেশের অনেক মেধাবী ছাএ, বুদ্ধি জীবি, রাজনীতি বিদ ও অনেক মাদ্রাসা ছাএকে খুন করেছে,এই খুনী হাসিনার বিচার এই বাংলার মাটিতেই হবে – একথা বলেন সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) কেন্দ্রীয় নির্বাহী কমিটি বি এন পি’র মোঃ আব্দুল খালেক বলেছেন, “

বৃহস্পতিবার ২৩ অক্টোবর রাতে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাতিয়া ও ধরনীবাড়ী এই দুই ইউনিয়নের বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি নতুন অনন্তপুর বাজারে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ করেন।

আব্দুল খালেক বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দলটি দেশকে অগ্রগতির ধারায় উপনীত করেছিল এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছিল।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছেন। আর প্রিয় নেতা তারেক রহমান বিদেশে থেকেও দলকে সংগঠিত করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতি এনেছেন।

খালেক বলেন, জনগণ এখন বিশ্বাস করে, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে। তিনি দাবি করেন, “দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে—নির্বাচন এলে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।”

এ সময় সভায় সভাপতিত্ব করেন এ টি এম মন্জুরুল আলম শামীম সাবেক সহ সাধারন সম্পাদক ধরনীবাড়ী ইউনিয়ন বি এন পি। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, ও সাবেক ছাএ নেতা ও সাবেক সাধারন সম্পাদক দেওয়ান নুরে-চ্ছাবা স্টার।অনুষ্টানে আরও বক্তব্য রাখেন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজল, জেলা মৎস জীবি দলের সংগ্রামী আহবায়ক শামীম আহমেদ, বাংলাদেশ পুজা উদযাপন

ফ্রন্টের জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টের উলিপুর উপজেলা শাখার আহবায়ক নয়ন কুমার রায়,ও বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টের উলিপুর উপজেলা শাখার সদস্য সচীব দুলাল চন্দ্র, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন ইসলাম, কৃষকদল নেতা আব্দুর রহমান রাজু, ছাত্রদল নেতা খাইরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি