লোহাগড়ায় এনপিপি ও জাতীয়তাবাদী সমমনা জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

লোহাগড়ায় এনপিপি ও জাতীয়তাবাদী সমমনা জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন
লোহাগড়ায় এনপিপি ও জাতীয়তাবাদী সমমনা জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) লোহাগড়া উপজেলা শাখা ও জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।

বুধবার (২২অক্টোবর) বিকেলে লোহাগড়া উপজেলা এনপিপির দলীয় কার্যালয়ে উপজেলা এনপিপির সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদিয়ার রহমান মোল্যার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যা, বিএনপি নেতা ইকলাস মোল্যা, লোহাগড়া উপজেলা এনপিপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, দিঘলিয়া ইউনিয়ন এনপিপির সভাপতি মো. রেজাউল করীম খান, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, উপজেলা যুব ফ্রন্টের সভাপতি এ্যাড.মেহেদী হাসান অপু, শ্রমিক পার্টির সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক বদরুজ্জামান হাবীব, সাংগঠনিক সম্পাদক মো. কোবাদ শিকদার, এনপিপির মহিলা নেত্রী ববিতা বেগম, হিরা খানমসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এবং জনাব তারেক রহমানই এদেশের প্রধানমন্ত্রী হবেন। বিগত দিনে আমরা যেমন সবাই ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবো এবং সরকার গঠন করবো।

আজকালের কন্ঠ/আর বি