রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও কারাবরণকারীদের সংর্বধনা দেয়া হয়েছে।এ উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন বুধবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অডিটোরিয়ামে আলোচনা সভা ও কারাবরণকারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে কারাবরণকারী ৯৩জন নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয় এবং উপজেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
আজকালের কন্ঠ/আর এস/রাণীনগর
আপনার মতামত লিখুন :