শরীয়তপুর জেলায় পূজা উদযাপন কমিটির মানববন্ধন | Daily AjKaler Kontho

শরীয়তপুর জেলায় পূজা উদযাপন কমিটির মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
শরীয়তপুর জেলায় পূজা উদযাপন কমিটির মানববন্ধন

মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ছে।

রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী ও জেলা কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, সম্প্রতি পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরের নতুন কমিটি গঠন নিয়ে শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার দে ও সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র দত্ত কে নিয়ে কুরুচিপূর্ণ অসত্য মন্তব্য লিখে লিফলেট প্রচার করা হয়েছে। এই লিফলেট প্রচারের ষড়যন্ত্রকারীদের বিচার দাবীতে আমরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করছি। এই বিষয়ে আমরা আইনী পদক্ষেপ গ্রহণ করব।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শংকর প্রসাদ চৌধুরী, সমীর কিশোর দে, গৌর চান বনিক, এ্যাডভোকেট রাধা রাণী, এ্যাডভোকেট পিন্টু লাল সাহা, শিক্ষানবীশ আইনজীবী টুম্পা রাউথসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।

আজকালের কন্ঠ/রাহাত/নাসির