পিরোজপুর -১ আসনে সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

পিরোজপুর -১ আসনে সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৫, ৩:১৫ অপরাহ্ন
পিরোজপুর -১ আসনে সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর-১ আসনের সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ আগষ্ট) বিকেলে পিরোজপুর নতুন বাসস্থান সংলগ্ন আল্লামা সাঈদী ফাউন্ডেশনে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এয়েদশ জাতীয় সংসদ নির্বাচনের সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর তোফাজ্জল হেসাইন ফরিদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী জহিরুল হকের সঞ্চালনায় সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাড.মোয়াজ্জেম হোসাইন হেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আমীর হাফিজুর রহমান, পিরোজপুর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব।

প্রধান অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেন, আমরা আগামীতে সৎ, যোগ্য নেতাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবো আর মাসুদ সাঈদী সৎ ও যোগ্য নেতা। তিনি ২০১৪ সালে ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা চেয়ারম্যান ছিলেন,তার নামে দূর্নীতির কোন অভিযোগ নাই। মুমিনের মাথা আল্লাহর কাছে নত হয়,অন্য কোন পেশী শক্তির কাছে নয়। তিনি আরো বলেন পেশী শক্তি দিয়ে অনেকে প্রভাব খাটাতে আসবে কিন্তু আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে জনগণের জন্য একটি আধুনিক পিরোজপুর গড়ে তুলবো।

বিশেষ অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন,আমরা চাই পিরোজপুরকে একটি আধুনিক হিসেবে গড়ে তুলতে। এখানে কোন দূর্নীতিবাজ, চাঁদাবাজ ও লুন্ঠনকারী থাকবে না। তিনি আরো বলেন যারা বলে আল্লামা সাঈদী এবং তার ছেলে এক নয়,তারা জেনে রাখুন আমি আল্লামা সাঈদীর সন্তান আল্লামা সাঈদী ছিলেন দূর্নীতিমুক্ত আমিও দূর্নীতি মুক্ত। তার উদাহরণ ২০১৪ সালে আমি ইন্দুরকানী (জিয়ানগর উপজেলা চেয়ারম্যান ছিলাম তখন থেকে আজ পর্যন্ত কেউ আমার নামে কোন অভিযোগ করতে পারে নি, পারবেও না।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমীর ইসহাক আলী খান, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, জিয়ানগর উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা সভাপতি মোঃ ইমরান খান, শিবিরের সদর উপজেলা সভাপতি মোঃ আহসান, পৌর সভাপতি মোঃ রাকিবুল ইসলামসহ বিভিন্ন সেন্টারের সভাপতি ও সেক্রেটারীবৃন্দ।

আজকালের কন্ঠ/রাহাত/নাজমুল