'তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে' সাতক্ষীরার তালায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিব | Daily AjKaler Kontho

‘তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে’ সাতক্ষীরার তালায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৫, ৭:৪১ অপরাহ্ন
‘তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে’ সাতক্ষীরার তালায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিব

মোঃ আতিয়ার রহমান,সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার তালার তেতুলিয়া ইউনিয়নের বিএনপির ৮ ও ৯ নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথি হাবিব এসময় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত দিনে রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রাম তরান্বিত করেছে, যারা জেল খেটেছে, যারা যুদ্ধ করেছে তাদের মতো যোগ্যদেরকে বিবেচনায় এনে সে সমস্ত পরীক্ষিত সৈনিকদের নিয়ে কমিটি গঠন করতে হবে। তিনি এসময় আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের সকলকে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান।

তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার আবুল হোসেনের সভাপতিত্বে ও তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাতক্ষীরা সংসদীয়-১ আসনের টিম প্রধান আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম প্রমুখ।

এসময় বিনা প্রতিদ্বন্দিতায় ৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সোহরাফ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং ৮নং ওয়ার্ডের সভাপতি সামজেদ হোসেন, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নির্বাচিত হন। সকল সাধারণ সদস্যের মতামতের ভিত্তিতে এসময় ৫১ সদস্যের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

আজকালের কন্ঠ/আর এস/সাতক্ষীরা