অরুণোদয় চন্দের স্মরণে সরিষাবাড়ীতে স্মরণ সভা | Daily AjKaler Kontho

অরুণোদয় চন্দের স্মরণে সরিষাবাড়ীতে স্মরণ সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৩, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন
অরুণোদয় চন্দের স্মরণে সরিষাবাড়ীতে স্মরণ সভা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ সোমবার দুপুরে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সরিষাবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও স্থানীয় কেন্দ্রীয় শ্মশানের সাবেক সাধারণ সম্পাদক অরুণোদয় চন্দের ২১ তবুও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়। সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব সূত্রে জানা গেছে, প্রয়াত অরুণোদয় চন্দ দৈনিক প্রথম আলোর ক্রিড়া বিভাগীয় প্রধান উৎপল শুভ্রর বাবা। স্মরণ সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সরিষাবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌকির আহমেদ হাসু, অর্থ সম্পাদক রাইসুল ইসলাম খোকন, কার্যকরী সদস্য সাঈদ মাহমুদ, সরিষাবাড়ী প্রেসক্লাবের সদস্য, সময়ের কণ্ঠস্বর সরিষাবাড়ী প্রতিনিধি স্বপন মাহমুদ, সরিষাবাটি উপজেলা মডেল মসজিদ পাঠাগারের কেয়ার টেকার আব্দুল হাকিম। স্মরণ সভায় নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রয়াত অরুণোদয় চন্দ ২০০৪ সালের ২৩ জুন সরিষাবাড়ীর শিমলা বাজারের বাসায় ইহলোক ত্যাগ করেন।সরিষাবাড়ীর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম বলেন, প্রয়াত অরুণোদয় চন্দ্র সনাতন ধর্মের একজন আলোকিত মানুষ ছিলেন।

আজকালের কন্ঠ/রাণী/শফিকুল ইসলাম