বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে : বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান | Daily AjKaler Kontho

বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে : বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৮, ২০২৫, ১২:০১ অপরাহ্ন
বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে : বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান

খান মেহেদী : বাকেরগঞ্জ-০৬ নির্বাচনী এলাকা, এই আসন থেকেই নির্বাচিত হয়েছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী প্রায়ত অধ্যক্ষ মোঃ ইউনুছ খান। অধ্যক্ষ মোঃ ইউনুছ খানের মৃত্যুর পর বরিশাল -০৬ বাকেরগঞ্জ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলকে গনতান্ত্রিক প্রক্রিয়ায় সুসংগঠিত করে ঢেলে সাজিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অত্যাচার নির্যাতন ও বিভিন্ন রাজনৈতিক মামলায় বেশ কয়েকবার কারাবরণ করেন সাবেক এ সংসদ সদস্য। আওয়ামী লীগ সরকার পতনের পর পুনরায় দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের নিয়ে বিরামহীন কাজ করেন তিনি, এ লক্ষ্যে ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় ওয়ার্ড কমিটি সহ সকল কমিটি গণতান্ত্রিক উপায় করে দলকে অন্যান্য উচ্চতায় নিয়ে আসেন আবুল হোসেন খান।

বরিশাল -০৬ বাকেরগঞ্জ আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান বলেছেন, তৃণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করতে হলে দুর্দীনের ত্যাগী, নির্যাতিত ও কারাবরেণ্য নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করতে হবে।

 

তিনি আরও বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিলো না, তখন যারা জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করেছেন, সেইসব ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে।

যেসব নেতাকর্মীরা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের পাশে সকলকে দাঁড়াতে হবে।

পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে যারা কটুক্তি করে এখনও দলের মধ্যে থেকে সুবিধাভোগ করছেন তাদেরকে চিহ্নিত করে ঘৃণাভরে প্রত্যাখান করতে হবে।

তিনি আরও বলেছেন, জাতীয় নির্বাচনের আগে দলীয় সকল কোন্দল নিরসনে তারেক রহমানের নির্দেশনা রয়েছে।

নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। বিএনপির সুনাম ক্ষুন্ন করতে অতীতের ন্যায় দলের মধ্যে ঘাঁপটি মেরে থাকা জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা এখনও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখার কোন বিকল্প নেই।