সরিষাবাড়ীতে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২০, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন
সরিষাবাড়ীতে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের শ্বশুরবাড়ি উপজেলায় আজ মঙ্গলবার দিনব্যাপী উন্নত প্রযুক্তি নির্ভর পার্ট ও পাটবীজ উৎপাদন শীর্ষক প্রকল্পের আওতায় পাট উৎপাদন কারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা পাট অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাট আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে উপজেলার কৃষক নিয়ে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন জামালপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপনীতে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আব্দুল হামিদ, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত হোসেন, উপজেলা পাট পরিদর্শক রিফাত হোসেন প্রমুখ।l

উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত হোসেন বলেন, উন্নত প্রযুক্তি নির্ভরশীল পাট ও পাট বীজে উদ্বুদ্ধ করতে কৃষকদের এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
শফিকুল ইসলাম