
শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের উদ্যোগে জন্মজয়ন্তী উদযাপনের অনুষঙ্গ ছিল আলোচনা, কবিতা ও গান।
বৃ্হস্পতিবার বেলা সাড়ে ১১ টায় প্রতিষ্ঠানটির নিজস্ব চত্বরে এ আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক আকতারুজ্জামান।
সহকারী শিক্ষক অপু বিশ্বাসের সঞ্চালনায় রবীন্দ্রনাথের জীবনের ওপর আলোচনায় অংশ নেন সহকারী অধ্যাপক ফারুক আহম্মদ, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমূখ।
আলোচনা শেষে জ্যেষ্ঠ শিক্ষক এহসানুল কবির দুলাল ও সহকারী শিক্ষক অপু বিশ্বাসের যৌথ পরিচালনায় এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনা গানে-কবিতায় রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়।
আপনার মতামত লিখুন :