৩ টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ | Daily AjKaler Kontho

৩ টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
৩ টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ

মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরে ০৩টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (০৬ফেব্রুয়ারি) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করেন। ইতিপূর্বে ১নং সংসদে আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল।

পিরোজপুর ০১ সংসদীয় আসনে (জিয়ানগর, পিরোজপুর সদর ও নাজিরপুর) আল্লামা সাঈদীর সেজো ছেলে, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ বিন সাঈদী, পিরোজপুর ০২ সংসদীয় আসনে (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আল্লামা সাঈদীর মেজো ছেলে, সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম বিন সাঈদী, পিরোজপুর ০৩ সংসদীয় আসনে (মঠবাড়িয়া) জেলা জামায়াতে ইসলামী সদস্য ও মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শরীফ আব্দুল জলিল।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য ফখরুদ্দিন আল রাজী, জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ,জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা সিদ্দিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রাজ্জাক, পিরোজপুর ২ আসনের আগামী সংসদ সদস্য প্রার্থী শামীম বিন সাঈদী, পিরোজপুর ৩ আসনের আগামী সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শরিফ আব্দুল জলিল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মোঃ আমির হোসেন খান, নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, কাউখালী উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মোঃ নজরুল ইসলাম খান, সেক্রেটারি অধ্যাপক মোঃ হুমায়ুন কবির সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।