প্রথমবার এক গানে রুনা লায়লা ও বাপ্পা মজুমদার | Daily AjKaler Kontho

প্রথমবার এক গানে রুনা লায়লা ও বাপ্পা মজুমদার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
প্রথমবার এক গানে রুনা লায়লা ও বাপ্পা মজুমদার

বিনোদন ডেস্ক : প্রথমবার একসঙ্গে একই গানে কণ্ঠ দিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও বাপ্পা মজুমদার। গানের শিরোনাম ‘বলেছ’। এটি লিখেছেন সৈয়দ গালিব হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।

জানা গেছে, গানটি মূলত রুনা লায়লার একক কণ্ঠে গাওয়ার জন্য তৈরি হয়েছিল। কিন্তু সুর শোনার পর রুনার অনুরোধে বাপ্পাও এতে কণ্ঠ দেন।

এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘খুব সুন্দর একটি গান। কম্পোজিশনটা এক কথায় অসাধারণ। গালিবের লেখা গানের কথাও খুব সুন্দর। বাপ্পার সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। একটি কথাই বলব, গানটি গেয়ে অনেক তৃপ্তি পেলাম।’