ছাত্রশিবির আয়োজিত আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন সম্পন্ন | Daily AjKaler Kontho

ছাত্রশিবির আয়োজিত আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন সম্পন্ন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
ছাত্রশিবির আয়োজিত আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন সম্পন্ন

নুরহোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ৬ নং ইছাখালী ইউনিয়ন আয়োজিত আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে।

ইছাখালী ইউনিয়ন শিবির সভাপতি তানবীর হোসেনের পরিচালনায় এবং মোহাম্মদ শাকিবের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার।

খেলার প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম জেলা শিবিরের সভাপতি সাজিদ চৌধুরী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি চট্টগ্রাম উত্তর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, ইছাখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জসিম উদ্দিনসহ নেতৃবৃন্দ। খেলায় আবুরহাট ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।