
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জেলা বিএনপির কার্যালয় উদ্ভোধন করলেন জেলা বিএনপির নেতাকর্মীরা ,রবিবার বিকালে শহরের বড় বাজার ভবনের ২য় তলায় এই কার্যালয় উদ্ভোধন করা হয় ।
এসময় জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সহ=সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীসহ স্থানীয় নেতারা ।
এ সময় সেলিম ও জিলানী বলেন- যারা বিগত দিনে বিএনপির সাথে সক্রিয় ছিলোনা তারা গোপালগঞ্জে যেসব অফিসকে বিএনপির দাবী করছে তা কখনোই বিএনপির হতে পারেনা, সেগুলো তাদের ব্যাক্তিগত অফিস। আর আজ যেটা উদ্ভোধন করা হলো এটাই গোপালগঞ্জ জেলা বিএনপির মুল ও প্রধান কার্যালয়।
তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করতে এবং দল আরো শক্তিশালী ভাবে গড়ে তুলতে অচিরেই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করে দলকে শক্ত অবস্থানের দিকে নিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :