দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কামরুদ্দিন আহমদের ইন্তেকাল | Daily AjKaler Kontho

দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কামরুদ্দিন আহমদের ইন্তেকাল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৪, ৫:০০ অপরাহ্ন
দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কামরুদ্দিন আহমদের ইন্তেকাল

আজকালের কন্ঠ ডেস্ক : ভারতের প্রবীণ আলেম ও দেশটির শীর্ষ ধর্মীয় প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কামরুদ্দিন আহমদ গোরখপুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার স্থানীয় সময় সকাল ৭টার দিকে ইন্তেকাল করেন তিনি। আল্লামা কামরুদ্দিন আহমদ ভারতের বিশিষ্ট ইসলামি স্কলার, আলেমে দীন ও হাদিসশাস্ত্রের শিক্ষক ছিলেন।

কামরুদ্দিন আহমদ গোরখপুরী ভারতের উত্তর প্রদেশের গোর্খপুর জেলায় জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা ইহইয়াউল উলুম মুবারকপুর ও দারুল উলূম মৌ-এ সম্পন্ন করেন। ১৯৫৭ সালে তিনি দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিসের সনদ অর্জন করেন। আল্লামা হুসাইন আহমদ মাদানীসহ বিখ্যাত মুফাসসির ও মুহাদ্দিসদের কাছ থেকে তিনি হাদিস অধ্যয়ন করেন।

গোরখপুরী ১৯৬৬ সাল থেকে দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা শুরু করেন। কর্মজীবনে তিনি সহিহ আল-বুখারি, সহিহ মুসলিম, তাফসির ইবনে কাসিরসহ বিভিন্ন উচ্চমার্গের গ্রন্থের পাঠদান করেন।

আল্লামা কামরুদ্দিন টানা ৬০ বছর ধরে দেওবন্দ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৬৬ সাল থেকে দারুল উলূম দেওবন্দে শিক্ষকতা শুরু করেন তিনি।